এই উপমহাদেশে প্রথম মে দিবস পালন
১৯২৩ সালে তৎকালীন ভারতের শ্রমিক সিঙ্গারা ভেলু চেট্রিয়ার মাদ্রাজের সমুদ্র তীরে প্রথম মে দিবস পালন করে। তিনি তাঁর স্ত্রীর শাড়ী ছিঁড়ে এ জন্য লাল পতাকা তৈরী করেন।
উপমহাদেশের শ্রমিক আন্দোলনের স্মরণীয় ঘটনাবলী
১৮৫০-৭০ সালের মধ্যে তৎকালীন ভারতবর্ষে আধুনিক শিল্প কারখানর ভিত্তি স্থাপিত হয় এবং আধুনিক শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। ১৮৬২ সালে নবগঠিত রেলওয়েতে ভারতীয় শিল্প শ্রমিকদের প্রথম ধর্মঘট সংঘটিত হয়। ৮ ঘন্টা কাজের দাবিতে কলকাতায় হাওড়া স্টেশনে ১২০০ রেল শ্রমিক এই ধর্মঘটে অংশ নেয়। এ বছরই সেপ্টেম্বর মাসে কলকাতার গরুর গাড়ির গাড়োয়নদেরও এক ধর্মঘট অনুষ্ঠিত হয়। ১৮৭২-৭৪ সালে ভারত শ্রমজীবী নামক প্রথম শ্রমিকদের পত্রিকা প্রকাশ করেন শশীপদ ব্যানার্জী। ১৮৯০ সালে লোখান্ডের উদ্যোগে বম্বে মিলহ্যান্ডস এ্যাসোসিয়েশন গঠিত হয়। লোখান্ডের আহ্বানে অনুষ্ঠিত সভায় প্রায় ১০ হাজার শ্রমিক যোগ দেয় ও ২ জন নারী শ্রমিক বক্তৃতা করে। ১৮৯২-৯৩ সালে বোম্বাইতে বস্ত্রকল শ্রমিকদের বৃহত্তম ধর্মঘট সংঘটিত হয়। ১৯২০ সালে বোম্বাইয়ের তৎকালীন ভারতবর্ষের ভারতীয় শ্রমিক শ্রেণীর সর্বভারতীয় শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়স কংগ্রেস গঠিত হয়। এ বছরের শুরুতেই ভারতের প্রায় ১৫ লক্ষ শ্রমিক প্রায় দুই শতাধিক ধর্মঘট সংগ্রামে অংশ গ্রহণ করে। এ সময় বঙ্গদেশেও ১১৯টি ধর্মঘট অনুষ্ঠিত হয়। ২ লক্ষ ২২ হাজার শ্রমিক এতে অংশ নেয়। বরিশালেও দু’টি ধর্মঘট অনুষ্ঠিত হয়। এ সময়কালে প্রায় ১২৫টি ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে যার সদস্য সংখ্যা দাঁড়ায় ২ লক্ষ ৫০ হাজার। এই উপমহাদেশের মধ্যে ১৯২৩ সালে মাদ্রাজে সর্বপ্রথম মে দিবস পালিত হয়। ১৯২৫ সালে বাংলাদেশ ওয়ার্কাস এন্ড পিজেন্টেস পার্টি নামে শ্রমিক শ্রেণীর প্রাথমিক রাজনৈতিক সংগঠন গঠন। ১৯২৭ সালে তৎকালীন বাংলার কলকাতায় সর্বপ্রথম মে দিবস পালিত হয়। এ বছর থেকেই ভারতের বিভিন্ন স্থানে সংগঠিতভাবে মে দিবস পালন শুরু। ১৯২৮ সালে কলকাতায় সমাজতন্ত্রী ও বামপন্থীদের উদ্যোগে অল ইন্ডিয়া ওয়ার্কাস এন্ড পিজেন্টস পার্টি নামে শ্রমিক শ্রেণীর প্রাথমিক রাজনৈতিক সংগঠন গঠন। ১৯২৮ সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে ৫০ হাজার শ্রমিক ভারতে পূর্ণ স্বাধীনতার দাবি জানায়। ১৯৪৬ সালে নৌ বিদ্রোহের সমর্থনে বোম্বাইয়ের শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক রক্তাক্ত ধর্মঘট সংগ্রামের রচনা করেন। প্রায় ২৫০ জন এতে নিহত হন। ১৯৪৭ নেপাল নাগ ও অনিল মুখার্জীর উদ্যোগে পূর্ব পাকিস্তান ট্রেড ইউনিয়ন ফেডারেশন নামক ট্রেড ইউনিয়নের সংগঠন গড়ে ওঠে। এসময় শ্রমিকদের ২৬টি ধর্মঘট অনুষ্ঠিত হয়। ১৯৫৮ সালে মোহাম্মদ তোয়াহা ও চৌধুরী হারুনুর রশিদের নেতৃত্বে পূর্ব পাকিস্তান মজদুর ফেডারেশন গঠিত হয়। এই বছরই সামরিক শাসন ও নিপীড়নের বিরুদ্ধে এবং রোববার ছুটির দাবিতে আদমজীর ২৫ হাজার শ্রমিক ধর্মঘটে ঝাপিয়ে পড়ে। ১৯৬৩ সালে ১৪২টি প্রগতিশীল শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে শ্রমিক ঐক্য পরিষদ গড়ে ওঠে। ১৯৬৬ সালে ৬ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে শিল্পাঞ্চলের শ্রমিকরা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবছরই তৎকালীন পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশন গঠিত হয়। ১৯৬৭ সালে মজুরী বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ১ লক্ষ চটকল শ্রমিক ধর্মঘট শুরু করেন। ১৯৬২-৬৯ সাল পর্যন্ত ৪০৫টি ধর্মঘটে ৬ লক্ষ ৫৬ হাজার শ্রমিক অংশ নেয়। এই সময়কালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠা লাভ করে।



মন্তব্য নেই
Philip W
প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮ প্রতিমন্তব্যPhasellus hendrerit. Pellentesque aliquet nibh nec urna. In nisi neque, aliquet vel, dapibus id, mattis vel, nisi. Sed pretium, ligula sollicitudin laoreet viverra, tortor libero sodales leo, eget blandit nunc tortor eu nibh. Nullam mollis. Ut justo. Suspendisse potenti.
Philip W
প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮ প্রতিমন্তব্যPhasellus hendrerit. Pellentesque aliquet nibh nec urna. In nisi neque, aliquet vel, dapibus id, mattis vel, nisi. Sed pretium, ligula sollicitudin laoreet viverra, tortor libero sodales leo, eget blandit nunc tortor eu nibh. Nullam mollis. Ut justo. Suspendisse potenti.